মালদা

কালিয়াচক ৩ নম্বর ব্লকের মানুষেরা নিজেদের উদ্যোগে তাদের গ্রাম পঞ্চায়েতগুলোকে নির্মল করে তুলেছেন। সেই উপলক্ষে এদিন অনুষ্ঠিত হয় নির্মল উৎসব

সারা দেশ জুরে চলছে মিশন ' নির্মল বাংলা '। দেশ, রাজ্যের পাশাপাশি জেলার বিভিন্ন অংশে বহু শহর ও গ্রাম গুলিতে নির্মল বাংলা নিয়ে বিভিন্ন সময়ে নানান ভঙ্গিমায় সাধারন মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এই বিষয়ে বার্তা। সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে অনেক রকমের পদক্ষেপ যেন নির্মল বাংলার কথার অর্থ মানুষ বুঝতে পারে। এর আগে বেশকিছু গ্রামকে নির্মল বাংলার অংশ হিসেবে আখ্যা দেওয়া হয় এবং পুরুস্কৃত করা হয়। তেমনি নিজেদের অদ্যম ইচ্ছার জোরে নিজেদের গ্রামকে নির্মল করে তুলতে পেরেছেন কালিয়াচক ৩ নম্বর ব্লকের মানুষেরাও।    

        কালিয়াচক ৩ নম্বর ব্লকের মানুষেরা নিজেদের উদ্যোগে তাদের গ্রাম পঞ্চায়েতগুলোকে নির্মল করে তুলেছেন। অর্থাৎ পরিস্কার পরিছন্নের মাধ্যমে গ্রামকে নির্মল বাংলার অংশ করে তুলতে পেরেছেন। সেই উপলক্ষে এদিন বৈষ্ণবনগর খেলার মাঠে ' নির্মল উৎসব ' এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, মালদা জেলা পরিষদের সহ সভাধিপতি গৌড়চন্দ্র মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। তাদের হাতে পুরুস্কার তুলে দেন মালদা জেলা শাসক কৌশিক ভট্টাচার্য।